সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:২০
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

তজুমদ্দিনে অধ্যক্ষের বিরুদ্ধে জমি দখল ও গাছ কর্তনের অভিযোগ

তজুমদ্দিন,প্রতিনিধি  ভোলার তজুমদ্দিনের মধ্য আড়ালিয়া রহমানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ইব্রাহীমের বিরুদ্ধে জমি দখলের উদ্দেশ্যে কয়েকটি রেইনট্রি গাছ কেটে ফেলার লিখিত অভিযোগ পাওয়া গেছে।

লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আড়ালিয়া গ্রামের মৃত আবু মিয়ার ছেলে মোঃ জসিম উদ্দিন গংরা মধ্য আড়ালিয়া রহমানিয়া আলিম মাদ্রাসা সংলগ্ন পূর্বপাশে জমির মালিক। মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ইব্রাহীম প্রতিষ্ঠানের নতুন কক্ষ বড় করার জন্য জমি ছেড়ে দিতে মালিক পক্ষকে চাপ সৃস্টি করতে থাকেন। মাদ্রাসা প্রতিষ্ঠার সময় জসিম গংরা প্রতিষ্ঠানে কিছু জমি দিলেও বাকী জমিতে তারা বাগান বাড়ী তৈরী করেন।

অভিযোগে আরো জানান, মাদ্রাসা সংলগ্ন জমিটি জোড়পুর্বক দখলে নেওয়ার উদ্দেশ্যেই অধ্যক্ষের নির্দেশে তার লোকেরা রাতের আধাঁরে কয়েকটি রেইনট্রি গাছ কেটে ফেলেন। ইতিপূর্বে রাতের আধাঁরে ওই জমি থেকে অধ্যক্ষ ৩টি বড় রেইনট্রি গাছ কেটে নেন। পরে স্থানীয় শালিস বিচারের মাধ্যমে জমির মালিক জসিম উদ্দিনকে ক্ষতিপুরণ দিতে বাধ্য হন অধ্যক্ষ মাও. ইব্রাহিম।

শনিবার দুপুরে সরেজমিন ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, ৩ মার্চ শুক্রবার দিবাগত রাতে মাদ্রাসা সংলগ্ন বাগান থেকে ছোট-বড় মিলিয়ে মোট ৮টি গাছ কেটে ফেলা হয়েছে। গাছ কাটার ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ মাও. ইব্রাহীকে অভিযুক্ত করে তজুমদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দেন জমির মালিক মোঃ জসিম উদ্দিন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ মাওঃ ইব্রাহীম বলেন, আমার উপর চাপ সৃস্টি করার জন্যই এধরনের অভিযোগ তুলছে।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।