সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:২০
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

তাহিরপুরে চিকিৎসকের বেতনের টাকায় কর্মহীন পরিবারে খাদ্য বিতরণ

রাহাদ হাসান মুন্না,তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  করোনা সংক্রম রোধে বাড়িতে অবস্থানের ঘোষনায় বিপাকে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের শ্রমজীবি নারী পুরুষের মধ্যে চিকিৎসকের বেতনের টাকায় সুনামগঞ্জের তাহিরপুরে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে।

শনিবার সকাল ৯টায় সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলার বারহাল রমজান আলী এতিমখানা মাঠে খ্যাদ্য সহায়তা বিতরন করা হয়।
উপজেলার উওর বাদাঘাট ও উওর বড়দল ইউনিয়নের শ্রমজীবী দুই শতাধিক পরিবারের অনুকুলে প্রত্যেক পরিবার প্রতি পাঁচ কেজি চাল,এক কেজি আলু, এক কেজি ডাল,একটি করে সাবান দেয়া হয়েছে।

ঢাকাস্থ আশিয়ান মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিসক ডা.মোজাম্মেল হোসেন (এমবিবিএস) তার বেতনের উপার্জিত অর্থ হতে করোনা ভাইরাস ঝুঁকি মোকাবেলায় নিজ এলাকায় কর্মহীন হয়ে থাকা পরিবারের সদস্যদের মধ্যে এ খাদ্য সহায়তা বিতরন করেন।

খাদ্য সহায়তা বিতরনকালে উপজেলার উওর বড়দল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান প্রয়াত রমজান আলী এতিমখানার প্রতিষ্ঠাতা মো.আবুল কাশেম, চেয়ারম্যান পুত্র আশিয়ান মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মোজাম্মেল হোসেন(এমবিবিএস),মাহবুব হোসেন,এতিমখানার প্রিন্সিপাল বীর মুক্তিযোদ্ধা (অব.সপ্রাবি শিক্ষক) মো. বজলুর রহমান,ইউপি সদস্য জিয়াউর রহমান,ইউপি সচিব এখলাছুর রহমান, রফিকুল ইসলামসহ এলাকার সুশীল সমাজের লোকজন প্রমুখ উপস্থিত ছিলেন।