সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:২০
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ঝালকাঠিতে বেদে ও হিজরা সম্প্রদায়ের মাঝে জেলা পুলিশের খাদ্যদ্রব্য বিতরন

ইমাম বিমান, ঝালকাঠি  ঝালকাঠিতে জেলা পুলিশের পক্ষ থেকে বেদে, হিজরা ও গরীবদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। কোভিড-১৯ তথা করোনা ভাইরাসের কারনে দেশে চলমান লকডাউনের অবস্থায় কর্মহীন অসহায় বেদে, হিজরা সহ প্রায় শতাধিক গরীবের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করে ঝালকাঠি জেলা পুলিশ।

এ উপলক্ষে ৪ এপ্রিল শনিবার ঝালকাঠি জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নেতৃত্বে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

এ বিষয় ঝালকাঠি জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, দেশে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক দুরুত্ব বজায় রাখার মাধ্যমে জেলা পুলিশের পক্ষ থেকে আজ ত্রান সামগ্রী বিতরন করছি। সারা দেশে চলমান লকডাউন অবস্থার প্রভাবে এ জেলার মানুষ বিশেষ করে ডেইলি লেবার অর্থাৎ (যারা দিন আনে দিন খায়) তারা সরকারি নির্কদেশনা মেনে চলছে। আজ তারা কর্মহীন হয়ে পরেছে। আর তাদের কর্মহীন জীবনে তাদের পাশে দাড়াবার মাধ্যমে প্রত্যেককেই ৫কেজি চাল, ১কেজি ডাল ও ১কেজি সোয়াবিন তেল দেল দেয়া হয়েছে। সেই সাথে করোনা ভাইরাস প্রতিরোধী সামাজিক দুরত্ব বজায় রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।

ঝালকাঠিতে কর্মহীন মানুষের মাঝে সামাজিক দুরুত্ব বজায় রেখে জেলা পুলিশে খাদ্য সামগ্রী বিতরনের সময় মোঃ হাবীবুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), কাজী মোঃ ছোয়াইব অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এবং এম.এম. মাহমুদ হাসান, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ঝালকাঠি সহ জেলা পুলিশের সকল উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।