সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং, বিকাল ৫:১৫
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

ফুলবাড়ীতে অগ্নিকান্ডে ৫ পরিবারের বসতঘর পুড়ে ছাই

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী,কুড়িগ্রাম সংবাদদাতা  কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৫ পরিবারের বসত ঘর পুড়ে ছাই হয়েছে।

ররিবার ৫ এপ্রিল ফুলবাড়ী সদর ইউনিয়নের কৃষামত প্রাণকৃঞ্চ গ্রামে দুপুর ১ টায় ভয়াবহ অগ্নিকান্ডের এ ঘটনাটি ঘটে।

প্রত্যেক্ষদর্শী এলকাবাসী মোঃ আজগার আলী মাস্টার, নুর হোসেন মিয়া ও কাহাব আলী এ প্রতিবেদককে বলেল,বেলা ১টার দিকে মেহেরজান বেগমের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে।পরবর্তীতে এই আগুন পাশ্ববর্তী আচাহার আলী,স্বপন মিয়া, রতন মিয়া ও জাবেদ আলীর বসতঘরে ছড়িয়ে পরে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনের পাশাপাশি ফায়ার সার্ভিস অফিসে খবর দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্হলে ছুটে আসে।ততক্ষণে মেহেরজান বেগমের বসত ঘরসহ ৫ টি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এবং এলাকাবাসীরাই আগুন নিভিয়ে ফেলেন।

তার কিছুক্ষণ পরেই ঘটনাস্থল পরিদর্শনে আসেন ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আ’লীগ ফুলবাড়ী উপজেলা শাখা’র সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার,সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত।

অগ্নিকান্ডের ঘটনায় বসতঘর,আসবাবপত্র, নগদ টাকা,স্বর্ণালংকারসহ ৫ টি পরিবারের ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান উক্ত ওয়াডের ইউ পি সদস্য মোঃ এমদাদুল হক।