সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:১৯
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ফুলবাড়ী সীমান্তে বিজিবি’র টহল জোরদার

এজি লাভলু, কুড়িগ্রাম  করোনাভাইরাস মোকাবেলায় কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে নজরদারী বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) জওয়ানরা।

বিজিবি ও সীমান্ত এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, অবৈধভাবে ভারত থেকে কেউ যেন দেশে প্রবেশ করতে না পারে সেজন্য সতর্ক রয়েছে বিজিবি। পাশাপাশি করোনাভাইরাস প্রতিরোধে সীমান্তঘেঁষা গ্রামগুলোতে বিজিবির সদস্যরা সীমান্তবাসীদের মাঝে সামাজিক দৃরত্ব বজায় রেখে চলাফেরার পরামর্শ প্রদান করছে। সরকারি নির্দেশনা মেনে করোনা প্রতিরোধে সীমান্তে বিজিবির ২৪ ঘন্টা টহল অব্যাহত আছে। সীমান্তে বিজিবির কঠোর নজরদারির কারণে ভারতীয় গরুসহ সব ধরণের মালামাল বাংলাদেশে আসা একেবারে বন্ধ হয়ে গেছে।

ফুলবাড়ি উপজেলার ৩৬ কিলোমিটার সীমান্ত এলাকার মধ্যে গুরুত্বপূর্ণ গোরকমন্ডপ, বালাটারি, গজেরকুটি, জাগিরটারী, শিমুলবাড়ী, নন্দিরকুটি, জুম্মারপাড়, চাঁদের বাজার, নাখারজান, বিদ্যাবাগিস, ঠোস বিদ্যাবাগিস, গংগারহাট, আজোয়াটারী, কাশিয়াবাড়ী, অনন্তপুর, উত্তর অনন্তপুরে বিজিবি’র টহল জোরদার করা হয়েছে।

ফুলবাড়ী উপজেলার খালিসাকোটাল গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য এরশাদুল হক জানান, বিজিবি সীমান্তে কঠোভাবে নজরদারি করছে, ফলে গরু চোরাচালান বন্ধ হয়ে গেছে। এছাড়াও ভারত বা বাংলাদেশের কোন নাগরিক সীমান্ত অতিক্রম করে পারাপার করছে না।

কাঁটাতারের বেড়ার বাইরে কিছু ভারতীয় নাগরিক গোপনে বাংলাদেশের সীমান্তবর্তী হাট-বাজারগুলোতে এসে বাজার করতো। বিএসএফের সঙ্গে আলোচনা করে তাদের বাংলাদেশে আসা বন্ধ করা হয়েছে। দু’একজন আসলেও তাদেরকে ফেরত দেয়া হয়েছে। এছাড়া দিল্লি, হরিয়ানা ও কেরালাসহ ভারতের বিভিন্ন এলাকায় বসবাসরত ফুলবাড়ী উপজেলার বেশ কিছু শ্রমিক যাতে অবৈধভাবে অনুপ্রবেশ করতে না পারে তা কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম তৌহিদ-উল-আলম জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সীমান্তে ২৪ ঘন্টা সতর্ক প্রহরায় নিয়োজিত রয়েছে বিজিবির সদস্যরা। সরকারি নির্দেশনা মেনে বিজিবি’র সদস্যরা সীমান্তে টহলের পাশাপশি করোনা মোকাবেলায় জনসচেতনামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে। ক্যাম্পগুলোতে ব্যানার টাঙানো হয়েছে।