সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:২০
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

আগৈলঝাড়ায় খাদ্য সহায়তা কর্মহীন দুঃস্থদের পাশে অলষ্টার ক্লাব

শামীম আহমেদ  লকডাউন বরিশালের আগৈলঝাড়ায় করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া মানুষের ক্ষুদা নিবারণের জন্য এলাকার শিল্পপতি ও তথাকথিত সমাজসেবকেরা যখন ঘরমুখো ঠিক তখন মানবতা ও বিবেকের তারনায় তারিত হয়ে স্বেচ্ছাসেবী অলস্টার ক্লাব এর উদ্যোগে কর্মহীন হওয়া অর্ধহারী-অনাহারী অর্ধশতাধিক দুঃস্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের খাদ্য সহায়তা বিতরণ করেছে ক্লাবের সদস্যরা।

রবিবার দিনব্যাপী মোটরসাইকেলে করে বিচ্ছিন্ন, বন্ধুর পথ অতিক্রম করে চাল, ডাল, আলু, তেল, পিয়াজ, জীবাণু নাশক সাবানসহ খাদ্য সহায়তা নিয়ে দুঃস্থদের বাড়ি বাড়ি গিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে তাদের খাদ্য সহায়তা প্রদান করেছে অলস্টার ক্লাবের সদস্যরা।

মুলতঃ ক্রিড়া সংগঠন ভিত্তিক এই ক্লাবের ফান্ডে উলে­খযোগ্য অর্থ না থাকলেও সদস্যদের চাঁদা ও স্থানীয় হিতৈষীদের অর্থ সহায়তার মাধ্যমে মানুষের দ্বারে দ্বারে খাদ্য সহায়তা পৌছে দেয়ার কাজে নিয়োজিত ছিলেন অলস্টার ক্লাবের সদস্য সাজ্জাদ ফকির, অপু খলিফা, অন্তর খলিফা, ইমরান খলিফা, লিমন ফকির, আল-আমিন খলিফা, আকাশ খলিফা, অলক গাঙ্গুলী, রিয়াজুল মোল্লাসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এ বিষয়ে অলস্টার ক্লাবের সদস্য সাজ্জাদ ফকির বলেন, জাতীয় দুর্যোগ করোনা মোকাবেলায় সাধারণ খেটে খাওয়া এবং কর্মহীন দুঃস্থ মানুষের পাশে দাড়ানোর ইচ্ছা থাকলেও আমরা অধিকাংশ ছাত্ররা আর্থিক সংকটের কারনে আমাদের সকল ইচ্ছাগুলো আমরা পুরণ করতে পারছি না।

তারপরেও অসহায় লোকজনের পাশে একটু দাড়াতে পেরে আমরা নিজেদের একজন প্রকৃত মানুষ হিসেবে মনে করছি। তাদের এই কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়ে সদস্যরা সমাজের ধর্ণাঢ্য ব্যাক্তি ও সমাজসেবার মনোভাবাপ্নœ প্রতিষ্ঠানের সাহায্য-সহযেগীতাও কামনা করেছেন তারা।