সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:১৯
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকায় খন্দকার রাকিবের যোগদান

স্টাফ রিপোর্টার  দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার বার্তা সম্পাদক পদে যোগদান করেছেন বরিশালের সাহসী সাংবাদিক খন্দকার রাকিব। রোববার কর্তৃপক্ষের অনুমতিক্রমে পত্রিকার প্রধান বার্তা সম্পাদক আসাদুজ্জামান’র উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন।

খন্দকার রাকিব “দৈনিক আজকের বার্তা” পত্রিকায় বার্তা সম্পাদক পদে দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি একাধিক আঞ্চলিক দৈনিকে দীর্ঘদিন সুনামের সাথে সাংবাদিকতা করে আসছেন। বরিশালের অন্যতম জনপ্রিয় অনলাইন পত্রিকা ‘বরিশাল ক্রাইম নিউজ’র সত্বাধিকারী তিনি।

বরিশালের বার্তা সম্পাদকদের সংগঠন নিউজ এডিটর কাউন্সিল বরিশালের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক খন্দকার রাকিব।