শুক্রবার, ১৫ই মে, ২০২৬ ইং, বিকাল ৪:২৬
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

ত্রান দেয়ার কথা বলে ১০ বছরের শিশুকে ধর্ষন, জনতার হাতে ধর্ষক আটক

ডেক্সরিপোর্ট  ঢাকার কেরানীগঞ্জ থানার খেজুরবাগ এলাকায় ত্রাণ নিতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ১০ বছর বয়সী এক কন্যা শিশু। রবিবার বিকালে এ ঘটনার শিকার হয় সে। ধর্ষক মীর খলিলকে (৪৫) আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

জানা গেছে, ত্রাণ দেয়ার নাম করে ওই শিশুকে বাড়িতে নিয়ে প্রায় চার ঘণ্টা আটকে রেখে খলিল। এ সময় শিশুটি বেশ কয়েকবার ধর্ষণের শিকার হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো শাহ জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার তদান্তকারী কর্মকর্তা অফিসার শাহাদাত হোসেন জানান, বিকাল তিনটায় শিশুটি নিখোঁজ হলে পরিবারের সদস্যরা এলাকায় মাইকিং করে। পরে রাত আটটায় শিশুটিকে তার বাড়ি সামনে রেখে ধর্ষক পালিয়ে যায়।

এলাকাবাসী শিশুটির মুখে ধর্ষকের নাম পরিচয় পেয়ে রাত ১০টায় খলিলকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপার্দ করে। এ ব্যাপার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।