শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:০০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

খুনি মাজেদের প্রাণভিক্ষার আবেদন খারিজ, দণ্ড কার্যকরে বাধা থাকছে না

ডেক্সরিপোর্ট  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার আত্মস্বীকৃত খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদের প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দিয়েছেন রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে মাজেদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার এ আবেদন করেন।

বঙ্গভবনের একটি সূত্রে জানা যায়, কারা কর্তৃপক্ষের মাধ্যমে আব্দুল মাজেদের প্রাণভিক্ষার আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে বঙ্গভবনে পৌঁছায়। এরপরই তা খারিজ করে দেন রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ। এটি খারিজ হওয়ায় কারা কর্তৃপক্ষের সামনে দণ্ড কার্যকরে আর কোনো বাধা থাকছে না।

এর আগে মৃত্যুর পরোয়ানা হাতে পেয়ে পড়ে শোনানোর পর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চান আব্দুল মাজেদ।

অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সব দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েছেন আব্দুল মাজেদ। তার প্রাণভিক্ষার আবেদনটি বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। সন্ধ্যার আগে কারাগারে মৃত্যু পরোয়ানা পৌঁছালে তাকে পড়ে শোনানো হয়। পরে তিনি প্রাণভিক্ষা চান।

এর আগে জানানো হয়, আব্দুল মাজেদ যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনায় রাজি হন, তাহলে তার আবেদনটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

কারাগারের ভেতরে ফাঁসির মঞ্চ সব সময় প্রস্তুত থাকে। তবে পুরান ঢাকা থেকে কেরানীগঞ্জে কারাগার হস্তান্তরের পর থেকে এখন পর্যন্ত কেরানীগঞ্জ কারাগারে ফাঁসির মঞ্চে কোনো ফাঁসি কার্যকর হয়নি।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার হন বঙ্গবন্ধু হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্যতম আসামি আব্দুল মাজেদ। দীর্ঘদিন তিনি ভারতে আত্মগোপনে ছিলেন।