সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৯:০৮
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

করোনা প্রতিরোধে বরিশালে যানবাহন চলাচল বন্ধ ঘোষনা

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্টোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের নির্দেশে প্রানঘাতি মহামারি করোনা প্রতিরোধে বরিশাল নগরীতে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ঘোষনা করা হয়েছে। তবে সরকারী কাজে ব্যবহৃত, স্বাস্থ্য সেবা ও সংবাদ কর্মীদের যানবাহন এর আওতামুক্ত থাকবে।

বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জাকির হোসেন মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে তিনি জানান,করোনা প্রতিরোধে নগরবাসীর সুরক্ষা নিশ্চিত করতে ১০ এপ্রিল শুক্রবার থেকে পরবর্তী ঘোষনা না দেয়া পর্যন্ত বরিশালে যানবাহন চলাচল বন্ধ থাকবে। একই সাথে এক এলাকা থেকে অন্য এলাকায় যাতায়াত এমনকি অন্য এলাকায় বাজার করাও চলবে না, সবাই নিজ নিজ এলাকায় অবস্থান করবেন।এর আগে বরিশাল থেকে বাইরে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল। কিন্তু ভাড়া মোটর সাইকেল সহ অসংখ্য যানবাহন ব্যাক্তিগত কাজে চলাচল করায় এ ঘোষনা দেয়া হয়েছে। আইন অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও জানান,সরকারী কাজে ব্যবহৃত,স্বাস্থ্য সেবা ও সংবাদ কর্মীদের যানবাহন এ ঘোষনার আওতামুক্ত থাকবে।