ডেক্সরিপোর্ট বরিশালের উজিরপুর উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে প্রয়োগ ও বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সড়কে করোনা ভাইরাস প্রতিরোধে সকাল দশটা থেকে এই কার্যক্রম শুরু করে উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা- জুলহাস হাওলাদার,ইমরান বাবু,শাকিল হাওলাদার,অন্তু, কাজী মিতুল,রয়েল রায়হান,শাওন,মৃদুল প্রমুখ।
জীবাণুনাশক স্প্রে প্রয়োগ ও বিতরণ সম্পর্কে ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন, বৃহৎ পরিসরে না হলেও ক্ষুদ্র পরিসরে আমরা উজিরপুর উপজেলা ও পৌর ছাত্রলীগ পরিবার প্রথম থেকেই করোনা ভাইরাস প্রতিরোধে সচেষ্ট ছিলাম এবং সামনেও থাকব। আমরা উজিরপুর উপজেলার যেসব অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী ব্যক্তি রয়েছেন, দেশের এই দুঃসময়ে তাদেরকেও পাশে থাকার আহবান জানাই।
প্রসঙ্গত,বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলছে সর্বোচ্চ প্রচেষ্টা।দেশেও রাষ্ট্রীয় পর্যায়ের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এই সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে গ্রহণ করেছে নানাবিধ কর্মকান্ড। এরই ধারাবাহিকতায় উজিরপুর উপজেলা ছাত্রলীগ করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা এবং লিফলেট বিতরণ, বিনামূল্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করেছে।