সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৮:১৪
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

বরিশালে দেড় হাজার পরিবারের মাঝে যুবলীগ নেতার খাদ্যসামগ্রী বিতরণ

শামীম আহমেদ  করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত ঘরে থাকার নির্দেশনার ফলে কর্মহীন হয়ে পরা জেলার গৌরনদী উপজেলার দিনমজুর, ভ্যান ও রিকসা চালকসহ নিন্ম আয়ের শ্রমজীবি দেড় হাজার পরিবারের মধ্যে সামাজিক দূরত্বতা বজায় রেখে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলা যুবলীগ নেতা ও নারায়নগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমানের একান্ত সচিব (পিএস) হাফিজুর রহমান মান্নার ব্যক্তিগত অর্থায়নে ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল­াহর পক্ষ থেকে বৃহস্পতিবার উপজেলার সরিকল ইউনিয়নের হতদরদ্রি দেড় হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। প্রত্যেক পরিবারকে ৫ কেজি করে চাল, ১ কেজি মুশুরীর ডাল, ৩ কেজি আলু, একটি সাবান ও একটি মাস্ক প্রদান করা হয়।

এছাড়া গৌরনদী উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও চিকিৎসকদের সেবাকালীন সময়ে সুরক্ষার জন্য এক লাখ টাকা ব্যায়ে ৭০পিস পিপিই উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের হাতে তুলে দেয়া হয়েছে। এসব খাদ্য সামগ্রী বিতরনের সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।