সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১০:৫৬
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

ঠাকুরগাঁওয়ে প্রবেশের অভিযোগে ১৪টি যানবাহনসহ শতাধিক যাত্রী আটক

ডেক্সরিপোর্ট  ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে যাত্রী নিয়ে ঠাকুরগাঁওয়ে প্রবেশের অভিযোগে ১৪টি যানবাহনসহ শতাধিক যাত্রীকে আটক করেছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) ভোরে শহরে প্রবেশ-কালে এসব যানবাহন আটক করা হয়।

পুলিশ জানায়, ঢাকা, নারায়ণগঞ্জ ও মাদারীপুরসহ দেশে বিভিন্ন এলাকা থেকে রাতের আঁধারে অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস ও নৈশ কোচের মাধ্যমে যাত্রী আসছে এমন সংবাদের ভিত্তিতে ভোরে শহরের প্রবেশ মুখে চেকপোস্ট বসিয়ে যাত্রীসহ এসব যানবাহন আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেক গাড়ির চালককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডাদেশ দেন আদালত। অন্যদিকে আটক যাত্রীদের আধুনিক সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর জেলা যুব উন্নয়ন কেন্দ্রের হোস্টেলে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।