সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১২:৩৪
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

ইলিশায় পাঁচশত যাত্রী নিয়ে তিনটি ট্রলার আটক

ভোলা প্রতিনিধি  করোনাভাইরাস(কোভিড-১৯) মোকাবেলায় দেশের সড়ক ও আকাশপথের মতো নদীপথেও যাত্রী পারাপার নিষিদ্ধ করা হয়েছে। সড়ক ও আকাশ পধের মতো বন্ধ করে দেওয়া হয়েছে নদী পথের লঞ্চ, স্টিমার, ট্রলারসহ যাত্রী পারাপার করা সবকিছু।

তার পরও ঢাকা,ময়মনসিংহ ও নারায়ণগঞ্জ থেকে লক্ষীপুরের মজুচৌধুরীর ঘাট হয়ে নদী পথে ভোলা ইলিশা ঘাটে আসা প্রায় পাঁচ শতাধিক যাত্রী সহ তিনটি ট্রলার আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার(৯ এপ্রিল) সকালে তাদেরকে ইলিশা ঘাটে আটক করে হয়। পরে এঘটনায় জড়িত থাকার অপরাধে চারজনকে ৩৩ হাজার টাকা জারমানা করা হয় এবং ট্রলার তিনটি নিলামে বিক্রি করে দেওয়া হয়েছে বলে ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রতন কুমারার শীল বলেন, প্রশাসনের স্পষ্ট নির্দেশনার পরও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এভাবে যাত্রী পারাপার করা বড় ধরনের অপরাধ।

এদিকে বৃহম্পতিবার বিকাল ৩টার দিকে বোরহানউদ্দিন উপজেলার আলীমুদ্দিনে বাংলাবাজারের নির্মাধীন বøকের নির্মাণ শ্রমিকরা একটি মালবাহী ট্রাকে ত্রিফল দিয়ে ঢেকে জামালপুরের উদ্দেশ্যে রওনা দেন। সন্দেহ জনক হলে ট্রাকটিকে ত্রিফল খুলে ৩৫ জন কে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ বশির গাজী আটক করে। এ সময় ট্রাক ড্রইভার কে ৭০০০ হাজার টাকা জরিমানা করা হয়।

দেশে গতকাল বুধবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত বরণ করেছে ২০ জন ও আক্রান্ত হয়েছেন ২১৮ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০ জন।