শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:২৬
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বরিশাল কারাগারে সাজাপ্রাপ্ত ৬ মহিলা সহ ২৪১ জন কয়েদি ও হাজতীর মুক্তির প্রস্তাব

শামীম আহমেদ  বাংলাদেশ সহ বিশ্বব্যাপি আতঙ্কিত মহামারী করোনা ভাইরাস সংক্রমন ঝুঁকি এড়াতে সরকার কর্তৃক দেশব্যাপি কারাগারে থাকা বিভিন্ন মামলার দন্ডপ্রাপ্ত যাবত জীবন সাজাপ্রাপ্ত,কয়েদির মধ্যে থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে তিন ক্যাটাগড়িতে দীর্ঘমেয়াদি সাজাপ্রাপ্ত ৬ মহিলা কয়েদি সহ ২শত ৪১ জনকে মুক্তি দেয়ার প্রস্তবনা স্বরাস্ট্র মন্ত্রালয়ে প্রেরন করা হয়েছে।

বৃহস্পতিবার বরিশাল কেন্দ্রীয় কারাগার জেল সুপার নুর মোহাম্মাদ মৃধা ও ডিপুটি জেলার ইব্রাহিম জানান, বরিশাল কারাগারে থাকা ৩০ বছরের সাজাপ্রাপ্ত আসামীদের ভিতর ইতি মধ্যে যারা ২০ বছর সাজা ভোগ করা হয়েছে এদের ভিতর থেকে ৮৭ জন,হাজতী রয়েছে ১শত ৩৩ জন ও লঘুদন্ডপ্রাপ্ত সহ সর্বমোট ২শত ৪১ জনকে ৩ ক্যাটাগড়িতে এদের মুক্তি দেয়া যেতে পারে এমন তালিকা করে স্বরাস্ট্র মন্ত্রালয়ে প্রেরন করা হয়েছে।

উলে­খ্য বরিশাল কেন্দ্রীয় কারাগাড়ে ৬শত ৩৩ জন ধারন ক্ষমতা সম্পূর্ণ কারেগারে বর্তমানে প্রায় ১৩ শত ৫০ জন দীর্ঘমেয়াদী,লঘু অপরাধপ্রাপ্ত সহ বিভিন্ন অপরাধের আসামী রয়েছে।

বরিশাল কেন্দ্রীয় কারাগাড়ে ডিআইজি প্রিজন,সিনিয়র জেলা সুপারেন্ট,জেলার ও ডিপুটি জেলার অফিসার সহ হাবিলদার,গোয়েন্দা শাখা ও কারারক্ষি মোট ৩ শত ৩৮ জনের স্থলে বর্তমানে ২শত ২৫ জন কারাগারে কর্মরত রয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন ডিপুটি জেল সুপার মোঃ ইব্রাহিম।

অপরদিকে করোনা ভাইরাস ঝঁকি এড়াতে কয়েদি,হাজতী ও বিভিন্ন মামলার আসামীদের সঙ্গে তাদের আ
ত্বীয়-স্বজনদের সাথে সাক্ষাৎ করা অস্থায়ীভাবে বন্ধ রেখেছে কারা কর্তৃপক্ষ।

এছাড়া কারাগারের ভিতর ও বাহিরে পরিস্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহন করেছে জেল সুপার নুর মোহাম্মাদ মৃধা।