শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:২২
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

বরিশালে এসডিজি বাস্তবায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ডেক্সরিপোর্ট:বরিশালে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।২৬ মে সকাল ১০ টায় বরিশাল জেলা প্রশাসন এর আয়োজনে সার্কিট হাউজের সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. জাকারিয়া, জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এসএম ইকবাল।

এ সময় বক্তারা বলেন,সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) বাস্তবায়নে বাংলাদেশর সাফল্য অন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত মেয়াদের বৈশ্বিক এ উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নের পরিকল্পনা প্রণয়নে বাংলাদেশ ইতোমধ্যে যথেষ্ট অগ্রগতি সাধন করেছে। এসডিজির ১৭টি অভীষ্টের আওতায় ১৬৯টি লক্ষ্যমাত্রার প্রতিটির জন্য ইতোমধ্যে কাজ করছে সরকার।

এছাড়াও বরিশাল জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা কর্মশালায় অংশগ্রহন করেন।