শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং, দুপুর ২:২১
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

এবার সবজি বাগানে গাঁজার চাষ!

ডেক্সরিপোর্ট:সুনামগঞ্জের জগন্নাথপুর থানার আলীপুর গ্রামের সবজি বাগান থেকে চাষকৃত গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীপুর গ্রামের আবদুস সামাদ ওরফে আহাদ নামের এক ব্যক্তির বসতবাড়ি লাগোয়া একটি বাগান থেকে তিনটি গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে উপজেলার আলীপুর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে আবদুস সামাদ ওরফে আহাদের বসতবাড়ি লাগোয়া সবজি বাগানে চাষকৃত তিনটি গাঁজার গাছ উদ্ধার করি আমরা।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আবদুস সামাদ বাড়ি থেকে কৌশলে পালিয়ে যায় বলে জানান তিনি।ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী আরও জানান, এ ব্যাপারে জগন্নাথপুর থানায় শনিবার রাতেই একটি মামলা দায়ের করা হয়েছে।