শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং, বিকাল ৫:৪৩
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

আগৈলঝাড়ায় ঝুঁকিপূর্ণ সেতু দুর্ভোগে এলাকাবাসী

ডেক্সরিপোর্ট:বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা এলাকায় বাঁশ ও কাঠ দিয়ে তৈরী ঝুঁকিপূর্ন সেতুটি এলাকাবাসীর দুর্ভোগের কারন হয়ে দাড়িয়েছে।প্রতিদিন এ সেতু দিয়ে শতাধিক লোক যাতায়াত করার কারনে যে কোন সময় ভেঙ্গে বড় ধরনেন দুর্ঘটনা ঘটতে পারে।

উপজেলা সদরের কেন্দ্রীয় কালী মন্দির থেকে দক্ষিণ দিকের ওয়াপদা বেড়িবাঁধে যাতায়াতের একমাত্র পথ এই বাঁশ কাঠের সেতুটি।

উপজেলার গৈলা মডেল ইউনিয়নের রাহুৎপাড়া গ্রামের স্থানীয় বাসিন্দারা জানান, এই পথে অগণিত লোকজন চলাচল করলেও কবে নাগাদ এই মরণ ফাঁদের কাঠ বাঁশের সেতুটি পাকা সেতুতে রূপান্তরিত হবে তা তাদের অজানা।

পূর্বে রামের বাজার এবং পশ্চিমে ঘোড়ারপাড় প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের পথে সেতুটি ছাড়া এই কাঠ বাঁশের পাটাতনের সেতুটিই ওই এলাকার কয়েক শত লোকজনের চলাচলের একমাত্র পথ।

কাঠ, বাঁশ নষ্ট হয়ে বর্তমানে সেতুটি ব্যবহারে সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। লোহার রডগুলো একেবারে নড়বড়ে। এটি ধ্বসে পড়ে যে কোনো সময় বড় ধরনের দুঘর্টনা ঘটতে পারে।গ্রামের লোকজন স্বেচ্ছায় নিজস্ব উদ্যোগে এটি কয়েকবার মেরামত করলেও সরকারের এলজিইডি বিভাগ থেকে সেতুটি নির্মাণ বা সংস্কারে কোন বরাদ্দ পাওয়া যায়নি।

এ ব্যপারে উপজেলা এলজিইডি প্রকৌশলী রাজ কুমার গাইন জানান, সেতুটির বর্তমান অবস্থা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।