সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ২:৫৩
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

গা ঢাকা দিয়েছেন ওসি মোয়াজ্জেম!

ডেক্সরিপোর্ট:গ্রেফতারি পরোয়ানা জারির পর গা ঢাকা দিয়েছেন ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন।কোথায় আছেন সেই তথ্য নেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও।

সোনাগাজী থেকে গত ১০ এপ্রিল তাকে প্রত্যাহারের পর রংপুর রেঞ্জে বদলি করা হয়। গত ৮ মে তাকে সাময়িকভাবে বরখাস্ত করেন পুলিশ হেড কোয়াটার কর্তৃপক্ষ। এর পরই তিনি অফিস আদেশে পুলিশের রংপুর রেঞ্জ অফিসে যোগ দেন। দুই দিন আগেও তাকে রংপুরে দেখা গেছে।

সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।পরোয়ানা জারির পরই তিনি গা ঢাকা দিয়েছেন বলে জানিয়েছে একটি সূত্র।তবে গ্রেফতারি পরোয়ানা হাতে পেলে তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রংপুর রেঞ্জের ডিআইজি অফিসের স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম জানান, রংপুরে রেঞ্জে সংযুক্তির আদেশ দেয়ার পর কয়েকদিন আগে মোয়াজ্জেম হোসেন যোগদান করেছেন। এরপর তাকে ঢাকায় পুলিশ সদর দফতরে তলব করায় তিনি ঢাকায় গেছেন বলে শুনেছি। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ হওয়ার বিষয়টি শুনেছি। তবে এ সংক্রান্ত কাগজপত্র আমরা হাতে পাইনি।

রংপুর মহানগর পুলিশের মিডিয়া শাখার মুখপাত্র সহকারী পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, সোনাগাজীর সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার করা সংক্রান্ত কাগজপত্র না পেলে তাদের কিছু করার নেই।

ওসি মোয়াজ্জেম হোসেন কোথায় জানতে চাইলে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বলেন,‘৮-১০ দিন আগে ওসি মোয়াজ্জেম হোসেন রংপুর রেঞ্জে যোগ দিয়েছেন। নুসরাতের ঘটনায় ঢাকায় গিয়েছেন শুনেছি।গ্রেফতারি পরোয়ানার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা জানি না। তবে আদালতের গ্রেফতারি পরোয়ানা হাতে পেলে তাকে গ্রেফতারে পদক্ষেপ নেয়া হবে।