সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:৩৮
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

ঝালকাঠিতে সুগন্ধা নদীর তীর থেকে পাঁচ মাস বয়সী ভ্রূণ উদ্ধার

ডেক্সরিপোর্ট:ঝালকাঠিতে পাঁচ মাস বয়সী একটি ভ্রূণ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে শহরের সুগন্ধা নদী তীরের লিচুতলা এলাকা থেকে এটি উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা অবৈধভাবে গর্ভপাত ঘটিয়ে কেউ এটিকে ফেলে রেখে গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শহরের লিচুতলা এলাকায় দুপুরে স্থানীয় লোকজন একটি ব্যাগের ভেতর ভ্রূণটি দেখতে পেয়ে পুলিশে খবর খবর দেয়। পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। সোমবার রাতে অবৈধ গর্ভপাত ঘটিয়ে কেউ এটিকে নদীতীরে ফেলে রেখে যায় বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা মো:সেলিম মিয়া জানান, দুপুরে নদীতে গোসল করতে গিয়ে লোকজন ব্যাগের মধ্যে এটি দেখতে পায়। এ সময় লোকজন এসে ভিড় করে। খবর পেয়ে পুলিশ এসে সেটি উদ্ধার করে।

বাবুল খলিফা নামের আর এক স্থানীয় বাসিন্দা জানান,আশপাশের কেউ হয়তো নদীতীরে এটি ফেলে গেছে। কারণ এখানে দূরের লোকজনের আসার কথা নয়। এ ধরনের অন্যায় কাজ যারা করে তাদের বিচার হওয়া প্রয়োজন। পুলিশ তদন্ত করলেই বিষয়টি বের হয়ে আসবে।

ঝালকাঠি থানার উপপরিদর্শক (এসআই) মো:আবু হানিফ বলেন, ভ্রূণটির সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।