মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৭:১৮
শিরোনাম :
সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী

ঠাকুরগাঁওয়ে টোলারহাট ইউনিয়নের বাজেট সভা অনুষ্ঠিত

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও:ঠাকুরগাঁও সদর উপজেলার ২১ নং ঢোলার হাট ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ মে বুধবার সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ হল রুমে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়।

সভায় ২০১৯-২০ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন ঢোলার হাট ইউনিয়নের চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল। এবারের বাজেটে মোট আয় ধরা হয়েছে ৮৪,৩৬,৭৬৪ টাকা, ব্যয় ধরা হয়েছে ৮৫,৬৬,৩৬৪ টাকা এবং ঘাটতির পরিমাণ ১,২৯,৬০০ টাকা।

বাজেট সভায় ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মলের সভাপতিত্বে বক্তব্য দেন ইউপি সচিব রিজওয়ানা মুস্তারী বর্না, ঢোলার হাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ডা. সাইফুল ইসলাম, ঢোলার হাট ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক সুরেশ চন্দ্র রায় প্রমূখ।