সোমবার, ৫ই জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:৫৫
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

বরিশালে ডিবির অভিযানে দুই মাদক বিক্রেতা আটক

ডেক্সরিপোর্ট:বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোর রাতে বিমানবন্দর থানাধীন মঙ্গলহাটা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় আটক কৃতদের কাছ থেকে ১ কেজি গাজা উদ্ধার করা হয়েছে।

অভিযানের সময় কেীশলে তাদের সহযোগী রাসেল (২৫) নামে এক যুবক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

আটক কৃতরা হচ্ছেন,বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়া বাকপুর গ্রামের ডাক্তার বাড়ি মজিবুর রহমানের ছেলে আমান মুমাহিম (২০) এবং বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের মেঘিয়া গ্রামের আনোয়ার হোসেনর ছেলে আশিক সিকদার (২৫)।

বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পদির্শক (এসআই) সুজিত কুমার গোমস্তা জানান,মঙ্গলবার ভোর রাতে মঙ্গলহাটা গ্রামের পরিত্যক্ত একটি ঘরে অভিযান চালান হয়। কিন্তু ঘরে প্রবেশ করার আগেই রাসেল নামের এক যুবক পালিয়ে যায়। পরবর্তীতে সেখান থেকে আমান এবং আশিককে আটক করা হয়।

এসময় তল্লাশি চালিয়ে ঘরটি থেকে পলিথিনে মোড়ানো এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।