সোমবার, ৫ই জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:০০
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

জাপানের সঙ্গে বাংলাদেশের ২৫০ কোটি ডলারের সহায়তা চুক্তি স্বাক্ষর

ডেক্সরিপোর্ট:বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে ও রপ্তানিমুখী খাতগুলোতে বিনিয়োগের জন্য নতুন ক্ষেত্র অনুসন্ধান করতে জাপানী ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার দেশটির রাজধানী টোকিওতে হোটেল ওতানিতে বাংলাদেশ ও জাপানের ব্যবসায়ীদের একটি ফোরামে দেয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

অপরদিকে,জাপানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করতে ২৫০ কোটি ডলারের উন্নয়ন সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ ও জাপানের পক্ষে রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি এ চুক্তিতে স্বাক্ষর করেন। পাঁচটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এই অর্থ ব্যয় হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষর হয়।

সহায়তা চুক্তির আওতায় অধীনে মাতারবাড়ি সমুদ্রবন্দর উন্নয়ন প্রকল্প (১), ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১), বিদেশি বিনিয়োগ সহায়ক প্রকল্প (২), জ্বালানি দক্ষতা ও সুরক্ষা সহায়ক প্রকল্প (পর্যায়-২) ও মাতারবাড়ি আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে (৫) অর্থায়ন করা হবে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিনজো আবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছানোর পর শেখ হাসিনাকে গার্ড অব অনার দেওয়া হয়। সন্ধ্যায় শিনজো আবের বাসভবনে আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।