বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, রাত ৯:৩৮
শিরোনাম :
মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক:ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে বিপুল ম্যান্ডেট নিয়ে বিজয়ের পর দ্বিতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে রাইসিনা হিলসে প্রধানমন্ত্রীর শপথ নেন তিনি।শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। খবর ইকোনোমিকস টাইমসের।

তবে নতুন মন্ত্রিসভায় বিজেপির সভাপতি অমিত শাহ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পুরাতন কেবিনেট সদস্য নির্মলা সিতারামন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এছাড়া এলপিজে প্রধান রাম ভিলাস পাসোয়ান মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

২০১৪ সালের আগ পর্যন্ত শপথগ্রহণের অনুষ্ঠান হতো রাষ্ট্রপতি ভবনের দরবার হলে। কিন্তু আগের বার মোদির শপথের সময়ই রীতি ভেঙে রাষ্ট্রপতি ভবনের বাইরের লনে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বারও সেখানেই হচ্ছে শপথের অনুষ্ঠান।

বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, শিল্পপতি, বিশিষ্ট ব্যক্তিরা মিলিয়ে এবার অতিথির সংখ্যা প্রায় আট হাজার। দেশটির সরকারি সংবাদ সংস্থা পিটিআই বলছে, ভারতের প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে উপস্থিত ছিলেন প্রধান বিরোধী দল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের চেয়ারপারসন সোনিয়া গান্ধী ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি চলচ্চিত্র তারকা, ব্যবসায়ী ও অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।