সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:০৬
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

করোনা রোগী শনাক্তকরণে ভোলায় স্থাপন হচ্ছে পিসিআর ল্যাব

ভোলা প্রতিনিধি  ভোলায় করোনো রোগী শনাক্তকরণের জন্য খুব শিগগির পিসিআর ল্যাব স্থাপন করা হবে। একই সঙ্গে ১০টি নিবিড় পর্যবেক্ষণ ইউনিট (আইসিইউ) বেড দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভোলার জন্য একটি পিসিআর ল্যাব অনুমোদন হয়েছে বলে একজন সচিবের কাছ থেকে খরবটি জানতে পেরেছি। তাই নিশ্চিত করে বলা যায় আমরা খুব শিগগির সরকারের পক্ষ থেকে করোনো রোগী পরীক্ষার জন্য পিসিআর ল্যাব পাচ্ছি। মেশিনটি জেলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে স্থাপন করা হবে। তবে কবে নাগাদ মেশিনটি ভোলায় এসে পৌঁছাবে সেটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী আরো বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য বর্তমানে জেনারেল হাসপাতালে ১০০টি বেডসহ জেলার ৭ উপজেলা হাসপাতালগুলোতে আলাদা আরো ৩০টিসহ মোট ১৩০টি আইসোলেশন বেড (করোনা ইউনিট) প্রস্তুত রাখা হয়েছে।