সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:০৬
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

মাটিয়ান হাওরে কৃষকের পাকা ধান কেটে দিলেন ইউপি চেয়ারম্যান ও সদস্যগণ

রাহাদ হাসান মুন্না, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  সারা বিশ্বে আতঙ্কিত মহামারি করোনা ভাইরাস প্রাদুর্ভাবে শ্রমিক সংকটকালীন সময়ে সামাজিক দুরুত্ব বজার রেখে, বৃহস্পতিবার (২৩ শে এপ্রিল) দুপুরে,সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩ নং বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের আওতাধীন মাটিয়ান হাওরের কাউকান্দি গ্রামের দরিদ্র কৃষক শাহাব উদ্দিনের পাকা ধান কেটে দিলেন দক্ষিণ বড়দল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আজাহার আলী ও ইউপি সদস্যগণ।

মাটিয়ান হাওরের কৃষক শাহাব উদ্দিনের ১ একর জমির পাকা ধান কেটে দেয়ায় ইউপি চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কৃষক শাহাব উদ্দিন।

ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আজহার আলী স্থানীয় গনমাধ্যমকর্মীকে বলেন ,আমরা সবাই কৃষক শাহাব উদ্দিনের পাশে এসে দাঁড়িয়েছি, আমাদের এই কাজ দেখে যেন এই এলাকার স্থানীয় মানুষজন থেকে শুরু করে সকল কৃষক ভাইয়েরা একে অপরের প্রতি সহানুভুতিশীল হন।

এসময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ আবুল হাসান ও পারুল বেগম ,ইউপি সদস্য রফিকুল ইসলাম,আব্দুল মনাফ,ওলিউর রহমান ওলি,আব্দুর রউফ মিয়া,আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম (সাইফুল),জয়নাল মিয়া,মুছিবুর রহমান,তাজুল ইসলাম,নবি হোসেন প্রমুখ।