সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:০৬
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

বরিশালে করোনায় আক্রান্ত বেড়ে ৩৪, নতুন শনাক্ত ১

ডেক্সরিপোর্ট  বরিশালে গত ২৪ ঘন্টায় আরো ১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এই নি‌য়ে জেলায় ক‌রোনা আক্রা‌ন্তের সংখ্যা দাড়িয়েছে ৩৪ জনে।

শনাক্ত কারি বরিশাল মহানগরীর সাগরদী ইসলাম পাড়ার বাসিন্দা আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার নমুনা পরিক্ষা করে করোনা পজিটিভ পাওয়া যায় আক্রান্ত ব্যক্তি নারী বয়স (৩০)।

বৃহস্পতিবার ২৩ এপ্রিল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজর মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে বেশ কিছু নমুনা পরীক্ষা করা হলে ১ জনের রিপোর্ট পরেজটিভ আসে।

বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই একজন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলচ্ছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে পর্যাক্রমে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল জেলায় করোনা আক্রান্ত উপজেলা সমূহ হল বাবুগঞ্জ ১০জন, বরিশাল মহানগরী ১১জন, মুলাদী ১জন, হিজলা ৩জন, আগৈলঝাড়া ১জন, গৌরনদীতে ২জন, উজিরপুর ১জন, বানারীপাড়া ২জন, মেহেন্দীগঞ্জ ২জন এবং বাকেরগঞ্জে ১জন করে করোনা রোগী শনাক্ত করা হয়। উল্লেখ্য গত ১২ এপ্রিল বরিশাল জেলায় প্রথমবারের মতো ২ জন রোগীর করোনা শনাক্ত হয়।