সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৩৪
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

বরগুনায় দুই করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

বরগুনা প্রতিনিধি  বরগুনায় দ্বিতীয়বারের মতো করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরো দুজন। আজ রবিবার ১২টার দিকে তারা বরগুনা জেনারেল হাসপাতাল থেকে বাড়ি ফিরে যান। বরগুনা জেলা পুলিশের গাড়িতে তাদের বাড়ি পৌঁছে দেওয়া হয়। সুস্থ হওয়া দুজন হলো মো. রাব্বী (২৪) এবং মো. আমীর হোসেন(১৬)। তাদের দুজনেরই নমুনা সংগ্রহ করে করোনা শনাক্ত হয় গত ১৭ এপ্রিল।

বরগুনা সদর হাসপাতালসূত্রে জানা গেছে, সুস্থ হওয়া দুজনেরই যথ্রাক্রমে ২৩ এবং ২৫ এপ্রিল দুই-দুইবার নমুনা পরীক্ষাশেষে করোনা নেগেটিভ এসেছে। সর্বশেষ নেগেটিভ রিপোর্ট আসার পরপরই তাদের দুজনকেই আজ রবিবার হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এরপর জেলা পুলিশের গাড়িতে তাদের নিজ নিজ বাড়ি পৌঁছে দেওয়া হয়।

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সোহরাব উদ্দিন খান বলেন, আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো সেবা দেওয়ার। তিনি বলেন, করোনার কোনো নির্দিষ্ট চিকিৎসা না থাকলেও লক্ষণ দেখে আমরা চিকিৎসা দিয়েছি। এবং সার্বক্ষণিক তাদের নজরদারিতে রেখেছি। এসব কারণে আমরা দুজনকে সুস্থ করে তুলতে সক্ষম হয়েছি। তিনি এ কৃতিত্বের পেছনে বরগুনা জেনারেল হাসপাতালের সকল চিকিৎসক, টেকনোলজিস্ট, ওয়ার্ড ইনচার্জ এবং নার্সসহ সকল স্বাস্থ্যকর্মীদের অবদান রয়েছে বলে জানান।

প্রসঙ্গত, এর আগেও গত ২৪ এপ্রিল শুক্রবার মো. হিরণ খান (৩৫) এবং মো. সেলিম মিয়া (৬২) নামের আরো দুজন করোনা আক্রান্ত রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।

অন্যদিকে, গত ৯ এপ্রিল থেকে আজ ২৬ এপ্রিল পর্যন্ত ১৮ দিনে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩০ জনে দাঁড়িয়েছে। আক্রান্তদের মধ্যে মৃত্যুবরণ করেছেন দুজন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট চারজন।