সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৩৪
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

বাড়তি দাম নেয়ায় বরিশালে ১৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ডেক্সরিপোর্ট  পবিত্র মাহে রমজান উপলক্ষে বাড়তি দাম নেয়ায় এবং অপ্রয়োজনীয় দোকান খোলা রাখায় পৃথক তিনটি ভ্রাম্যমান আদালত ১৫ টি প্রতিষ্ঠানকে ৯৯ হাজার ৫ শত টাকা জরিমানা করেছে।

আজ সকাল সাড়ে ১০ টায় নগরীর বাজাররোড, নতুনবাজার, সিএ্যান্ডবি রোড, কাশিপুর, সাগরদী, রুপাতলি, পুলিশ লাইন, গীর্জা মহল্লা, চকবাজার, জেলখানা মোড়সহ বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করেন। রমজানে দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়ায়, অপ্রয়োজনীয় দোকান খোলা রাখায় এবং সামাজিক দুরত্ব বজায় না রাখায় ১৫ টি প্রতিষ্ঠানে ৯৯ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিয়াউর রহমান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিরুপম মজুমদার এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট শরীফ মোঃ হেলাল উদ্দিন এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

প্রতিদিনই দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখা এবং করোনা ভাইরাসের সংক্রমন থেকে রক্ষায় সরকারের নির্দেশনা মেনে চলতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানালেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিয়াউর রহমান।