সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৪৮
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

তাহিরপুরে দোকানঘরে হামলা চালিয়ে মালামাল ও টাকা লুটের অভিযোগ

রাহাদ হাসান মুন্না,তাহিরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধি  তাহিরপুর উপজেলার পল্লীতে দোকানঘরে হামলা চালিয়ে নিরিহ ব্যবসায়ীর মালামালসহ টাকা পয়সা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার একতা বাজারে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা যায়, স্থানীয় ইউপি সদস্য আব্দুর রউফের সঙ্গে একটি সালিশের বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের হলহলিয়া গ্রামের মৃত মধু মিয়ার ছেলে হোসেন আলীর। কথা কাটাকাটির এক পর্যায়ে হোসেন আলীর ভাই, আমির আলী (৬০), হাসান আলী (৫০), ছেলে সাইকুল ইসলাম (২২), ভাতিজা সুলতান (২৫) ও তার আত্মীয় রশিদ মিয়ার ছেলে মল্লিক মিয়া (২৫) লাটি সোটা নিয়ে ইউপি সদস্য আব্দুর রউফের উপর হামলা চালাতে আসলে বাজার কমিটির লোকজন ও ব্যবসায়ীরা বাধা দিয়ে তাদেরকে ফিরিয়ে দেয়।

এর ঘন্টাখানেক পর হোসেন আলীর নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ১০/১৫জনের একটি সশস্ত্র দল ইউপি সদস্য আব্দুর রউফের ভাতিজা একতা বাজারের বিকাশ, ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ও মুদিমালের ব্যবসায়ী আলী আজগরের দোকানে গিয়ে এলোপাতারি হামলা চালিয়ে আলী আজগর ও তার ছোট ভাই আমজাদকে মারধর করে দোকান থেকে বের করে দিয়ে দোকানে থাকা নগদ টাকা, সিগারেটসহ বিভিন্ন ধরনের মুল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

এসময় দোকানের চারিদিকে দোকানের বিভিন্ন ধরনের মালামাল এলোমোলো ভাবে পড়ে থাকতে দেখা গেছে। দক্ষিণ বড়দল ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য আব্দুর রউফ বাদী হয়ে হোসেন আলীসহ ১৪ জনের বিরুদ্ধে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান বলেছেন, বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।