সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৪৮
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

রংপুর ৫১ বিজিবি’র পাটগ্রামে জরুরী এাণ সামগ্রী বিতরণ

কামরান হাবিব, রংপুর প্রতিনিধি  কোভিড – ১৯ মহামারী মোকাবেলায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতা ও রংপুর ব্যাটালিয়ন (৫১বিজিবি) এর ব্যবস্থাপনায় লালমনিরহাট জেলাধীন পাটগ্রাম উপজেলার বাউরা ও দহগ্রাম ইউনিয়নের ৫ শতাধিক দুস্থ জনসাধারণের মাঝে জরুরি এাণ সামগ্রী করেন প্রধান অতিথি লেফটেনেন্ট কর্নেল মোঃ ইসহাক আলী, অধিনায়ক ৫১ বিজিবি রংপুর।

এসময় পানবাড়ী কোম্পানি কমান্ডার মোঃ খাইরুল ইসলাম, দহগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, দহগ্রাম আওয়ামী লাগের সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান সহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক দুরত্ব নিশ্চিত করে সকলের মাঝে জরুরি এাণ সামগ্রী বিতরণ করে প্রধান অতিথি লেফটেনেন্ট কর্নেল মোঃ ইসহাক আলী।

তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন আপনারা সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হবেন এবং সরকার কর্তৃক ঘোষিত নিয়মাবলী মেনে চলবেন।আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো তাই আর দেরি না করে এখন থেকে সকলেই করোনা মুক্ত জীবনের বাস্তবতা নিশ্চিত করতে আগের চেয়েও বেশি করে সচেতন হবো এবং সাবধানে থাকবো। রমজানের পবিত্রতা রক্ষা করে আল্লাহর প্রতি ভরসা রাখবেন তিনি যেনো আমাদের সকলকে হেফাজত করেন।আপনারা ভালো থাকবেন আপনাদের সকলের জন্য দোয়া ও শুভকামনা কামনা রইলো। তবে খাদ্য সামগ্রী হাতে পেয়ে বিজিবির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপকার ভোগীগন।