বুধবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:০৫
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

পাকিস্তানের পর এবার ব্যাটিং বিপর্যয়ে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক:পাকিস্তানের পর এবার ব্যাটিং বিপর্যয়ের মুখে পরেছে শ্রীলঙ্কা।দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে নিউজিল্যান্ডের বিপক্ষে একাই লড়াই করেন অধিনায়ক করুনারত্নে। তার একার লড়াইয়ের পর ২৯.২ ওভারে ১৩৬ রানে অলআউট হয়ে যায় দলটি।

শনিবার ইংল্যান্ডের কার্ডিপে বিশ্বকাপের চলমান ১২তম আসরের তৃতীয় ম্যাচে মুখোমুিখ হয় নিউজিল্যান্ড ও শ্রীলংকা।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারায় শ্রীলংকা। ম্যাট হেনরি এবং লুকি ফার্গুনসনের গতির তাণ্ডবে উড়ে যায় লংকান ব্যাটসম্যানদের স্ট্যাম্প।

ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন ওপেনার লাহিরু থিরিমান্নে। দ্বিতীয় উইকেটে কুশল পেরেরাকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন অধিনায়ক দিমুথ করুনারত্নে। এই জুটিতে তারা ৪২ রান করেন।

এক উইকেটে ৪৬ রান করা শ্রীলংকা এরপর মাত্র ১৪ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে যায়।

ইনিংসের শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করেন কুশল পেরেরা। ২৪ বলে চারটি চারের সাহায্যে ২৯ রান করতেই বিপদে পড়েন তিনি। তার বিদায়ের পর উইকেটে নেমে কিছু বুঝে ওঠার আগেই একের পর এক সাজঘরে ফেরেন কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও জীবন মেন্ডিস।

শ্রীলংকার ব্যাটিংয়ে ধস নামান ম্যাট হেনরি। তিনি প্রথম ৭ ওভারে ২৯ রানে শিকার করেন ৩ উইকেট। ২ উইকেট নেন লুকি ফার্গুনসন। আর একটি উইকেট নেন কলিন ডি গ্রান্ডহোম।

ইনিংসের শুরু থেকেই দায়িত্বশীলতার পরিচয় দেন শ্রীলংকান অধিনায়ক দিমুথ করুনারত্নে। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন তিনি। প্রথম বল থেকে ইনিংস শেষ হওয়ার আগ পর্যন্ত নিউজিল্যান্ডের গতি দানবদের বিপক্ষে একাই লড়াই করেন করুনারত্নে। যোগ্য সঙ্গীর অভাবে দলকে সম্মানজনক স্থানে নিয়ে যেতে পারেননি।

শেষ ব্যাটসম্যান হিসেবে লাসিথ মালিঙ্গার বিদায়ের মধ্য দিয়ে ২৯.২ ওভারে ১৩৬ রানে অলআউট হয় শ্রীলংকা। দলের হয়ে টানা ১৪৬ মিনিট ব্যাট করে ৮৪ বলে চারটি চারের সাহায্যে ৫২ রানে অপরাজিত থাকেন লংকান অধিনায়ক করুনারত্নে। নিউজিল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট শিকার করেন ম্যাট হেনরি ও লুকি ফার্গুনসন।

শ্রীলংকা: ২৯.২ ওভারে ১৩৬ (করুনারত্নে ৫২*, কুশল পেরেরা ২৯, থিসেরা পেরেরা ২৭; হেনরি ৩/২৯, ফার্গুনসন ৩/২২)।