সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৫৮
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ঝালকাঠিতে চিকিৎসকের দেহে করোনা শনাক্ত

ডেক্সরিপোর্ট  ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নলছিটি উপজেলার ২ জনসহ জেলায় মোট আক্রান্ত ৭ জন।

ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করছেন।

সিভিল সার্জন জানান, অন্য কোন রোগীর সংস্পর্শ থেকে ওই চিকিৎসকের শরীরে করোনা ভাইরাস সংক্রমিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেশ কয়েকজন চিকিৎসকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়। তার মধ্য থেকে এই একজন চিকিৎসকের পজেটিভ রিপোর্ট আসে। তবে অন্য চিকিৎসকদের নেগেটিভ এসেছে।

করোনা পজেটিভি ওই চিকিৎসক বর্তমানে সুস্থ রয়েছেন এবং বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন জানিয়ে সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ হাওলাদার আরো জানান, ওই চিকিৎসকের সাথে আরও ৫ জন চিকিৎসক ও তাদের সহকারীদেরও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।