সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৫৮
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

বরিশালে দুই মিস্টির দোকানে অভিযান,৬ হাজার টাকা জরিমানা

ডেক্সরিপোর্ট  নোংরা,অস্বাস্থ্যকর পরিবেশ এবং সামাজিক দূরত্ব না মেনে দ্রব্য বিক্রির অপরাধে বরিশালে দুই মিষ্টি বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার নগরীর বাজার রোড এলাকায় বরিশাল সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালতের অভিযানে এই জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহামুদ জুয়েল।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমান আদালতের প্রসিকিউশন অফিসার ও সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক জানান, রমজান উপলক্ষে বাজার তদারকি ও করোনা ভাইরাস প্রতিরোধে ব্যবসা প্রতিষ্ঠানে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে অভিযান চালানো হয়। এসময় বাজাররোড এলাকায় নোংরা পরিবেশ ও সামাজিক দূরত্ব নিশ্চিত না করে মিষ্টি বিক্রয় করায় আলাউদ্দিন সুইটসকে তিন হাজার এবং মধু সুইটসকে তিন হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়াও চকবাজার ও নাজিরের পুল এলাকায় মানুষকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে বাঁচতে সচেতন করা হয়।

অভিযানে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা ডা: রবিউল ইসলাম ও মেট্রোপলিটন বরিশালেপুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।