বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:০০
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দুর্বল আফগানিস্তানের দুর্দান্ত ব্যাটিং

স্পোর্টস ডেস্ক:অস্ট্রেলিয়ার মত শক্তিশালী দলের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেছে আফগানিস্তান।শুরুতে ৭৭ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যায় আফগানিস্তান।তবে শেষ পর্যন্ত নজিবুল্লাহ জাদরান, রহমত শাহ, গুলবাদিন নাইব ও রশিদ খানের ব্যাটিংয়ে ৩৮.২ ওভারে ২০৭ রান তুলতে সক্ষম হয় আফগানিস্তান।

শনিবার বিশ্বকাপের চতুর্থ ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক গুলবাদিন নায়েব।

আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারে মিসেল স্টার্কের বলে স্ট্যাম্প ভেঙে যায় আফগান সেরা ওপেনার মোহাম্মদ শেহজাদের। ঠিক পরের ওভারে পেট কামিন্সের বলে ক্যাচ তুলে দেন অন্য ওপেনার হযরতউল্লাহ জাজাই।

তৃতীয় উইকেট জুটিতে হাশমতউল্লাহ শহীদিকে সঙ্গে নিয়ে ৫১ রানের জুটি গড়েন রহমত শাহ। ৩৪ বলে মাত্র ১৮ রান করে ফেরেন হাশমতউল্লাহ। এরপর সময়ের ব্যবধানে উইকেট হারায় আফগানরা।

দলীয় ৭৭ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া দলকে গর্ত থেকে টেনে তুলেন নজিবুল্লাহ জাদরান ও অধিনায়ক গুলবাদিন নাইব। ষষ্ঠ উইকেটে তারা ৮৩ রানের জুটি গড়েন। ৩৩ বলে ৩১ রান করে ফেরেন নাইব।

ইনিংসের ২৯তম ওভারে অস্ট্রেলিয়ান লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকে একের পর এক বাউন্ডারি হাঁকান নজিবুল্লাহ জাদরান। ওই ওভারে দুই ছক্কা ২টি চার ও দুই সিঙ্গেল মিলে ২২ রান আদায় করে নেন আফগান এ অলরাউন্ডার।

ফিফটি তুলে নেয়ার পর নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি নজিবুল্লাহ। তিনি ৪৯ বলে ৭টি চার ও দুটি ছক্কায় ৫১ রান করে আউট হন।

নজিবুল্লাহ-নাইবের বিদায়ের পর ইনিংসের শেষ দিকে ব্যাটিং তাণ্ডব চালান আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। আট নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে মাত্র ১১ বলে ৩টি ছক্কা ও দুটি চারের সাহায্যে ২৭ রান করেন।

ইনিংসের ৩৬তম ওভারে মার্কু স্টইনিসকে একের পর এক বাউন্ডারি হাঁকান রশিদ খান। ওই ওভারে ২টি ছক্কা ও দুই চারের সাহায্যে ২১ রান আদায় করে নেন রশিদ। তার হার্ডহিটিং ব্যাটিংয়ে ২০৭ রান তুলতে সক্ষম হয় আফগানিস্তান।

আফগানিস্তান: ৩৮.২ ওভারে ২০৭/১০ (নজিবুল্লাহ ৫১, রহমত শাহ ৪৩, গুলবাদিন নাইব ৩১, রশিদ খান ২৭, হাশমতউল্লাহ ১৮; পেট কামিন্স ৩/৪০, অ্যাডাম জাম্পা ৩/৬০)।