সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৫৮
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

হাতীবান্ধায় ফ্রি সবজি বাজার উদ্বোধন করলেন মাহমুদুল হাসান সোহাগ

কামরান হাবিব, রংপুর প্রতিনিধি  লালমনিরহাট জেলাধীন হাতীবান্ধা উপজেলার টিম ইমার্জেন্সির উদ্যোগে বড়খাতা উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি সবজি বাজারের উদ্বোধন করেন হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সমাজ সেবক মাহমুদুল হাসান সোহাগ।তার নির্দেশনায় টিম ইমার্জেন্সি সামাজিক দুরত্ব বজায় রেখে করোনায় কর্মহীন ও হতদরিদ্র অসহায় মানুষের মাঝে বিভিন্ন ধরনের সবজি বিতরণ করেন।সবজি বিতরনকালে

মাহমুদুল হাসান সোহাগ বলেন, করোনা সংক্রমণ রোধে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ ঘর থেকে বের হতে পারছেনা। কাজে যেতে না পেরে কর্মহীন হয়ে আর্থিক সংকটে ভুগছেন। অনেক দুস্থ পরিবার খাদ্য সংকটে রয়েছেন। এ অবস্থায় আমি আমার বিবেকের তারণায় নিজ উদ্যোগে দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছি। আমি ও আমার টিমের এ ধরণের খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

তিনি করোনা মোকাবিলায় সবাইকে ধৈর্য এবং নিয়ম অনুযায়ী চলাফেরা করার পরামর্শ দেন।তার এমন কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।