সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৫৮
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ভোলায় বাবা মেয়ের করোনা শনাক্ত, ৪৫ বাড়ি লগডাউন

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলা পৌর সদরে বাবা ও মেয়ের করোনা শনাক্ত হয়েছে। তাদের নমুনা রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে।

মঙ্গলবার(২৮ এপ্রিল) তাদের রিপোর্ট পজেটিভ এসেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এরা উভয়ই স্থানীয় বলে জানা গেছে। জেলায় দিত্বীয় বার করোনা রোগী শনাক্ত হলো।

জেলা সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করে বলেন, তারা সদর উপজেলার পৌর ৭ নং ওয়র্ডের বিএভিএস রোডের বাসিন্দা। সর্ম্পকে তারা বাবা ও মেয়ে। এদের এক জনের বয়স ৫৮ বছর ও অপর জনের ১৮ বছর। এ ঘটনায় ঐ এলাকার ৪৫ বাড়ি লকডাউন করেছে জেলা প্রশাসন।

সিভিল সার্জন জানান, আক্রান্ত ২ জনের সর্দি কাশি রয়েছে। তবে শ্বাস কষ্ট নেই। তাদের বাড়িতে রেখেই চিকিৎসা দেয়া হবে। গত ২৫ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল পাঠানো হয়। মঙ্গলবার তাদের রির্পোট পজেটিভ এসেছে।

এদিকে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান, নতুন দু’জন করোনায় আক্রান্তের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে বিএবিএস রোড ঐ বাড়িসহ আস পাশের ৪৫টি বাড়ি লকডাউন করা হয়েছে। ঐ এলাকার কেউ যেন আসা যাওয়া করতে না পারে সে জন্য প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষনিক নজরদারি রাখার কথাও জানান তিনি।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, মঙ্গলবার ভোলা নতুন করে আরো ১২ জনে নমুনা সংগ্রহ করে বরিশাল পাঠানো হয়েছে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল থেকে এ পর্যন্ত ভোলা থেকে মোট ৩৩৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। রিপোর্ট এসেছে ২৩১ জনের। যার মধ্যে ২২৭ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।

তবে এমন খবরে আতঙ্কিত হয়ে পরেছে ঐ এলাকার বাসিন্দারা। তবে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে।

ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করে বলেন,আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। তবে তারা কি ভাবে আক্রান্ত হয়েছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

উল্লেখ্যঃ জেলায় আরো ২ জন করোনা রোগী শনাক্ত হয়। এর মধ্যে বোরহানউদ্দিন উপজেলায় ৮ বছরের এক শিশু কণ্যা ও মনপুরা উপজেলার ২২ বছরের এক যুবক।