সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৫৮
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

বেতনের টাকায় অসহায় মানুষদের খাদ্য সামগ্রী দিলেন পাটগ্রামের ওসি সুমন কুমার মহন্ত

কামরান হাবিব, রংপুর প্রতিনিধি  করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন ও অসহায় গরিব দুস্থদের মাঝে বেতনের টাকায় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত।

পাটগ্রাম থানায় যোগদানের পর থেকে নিজের দক্ষতায় একের পর এক ভালো কাজ করে যাচ্ছেন তিনি। যার ফলে সমগ্র উপজেলায় বিভিন্ন মানুষের প্রশংসা কুঁড়িয়েছেন।

গত কয়েক দিন ধরে গোপনে পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত পাটগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৫০ জন গরিব অসহায় পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় প্রত্যেককে খাাদ্যসামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, তেল, ছোলা, লবণসহ বিভিন্ন খাদ্রসামগ্রী দেওয়া হয়।

এ ছাড়াও নারায়ণগঞ্জ, ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা পাটগ্রাম এসেছেন তাদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে দিন-রাত কাজ করেছেন তিনি। তার নেতৃত্বে পাটগ্রাম থানা পুলিশ করোনাভাইরাস সচেতনতা সম্পর্কে উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিয়মিত প্রচার-প্রচারণা করছেন।

পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, করোনাভাইরাসের প্রভাবে অসহায় মানুষগুলো চরম বিপাকে পড়েছে। তাই দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই আমার বেতনের টাকায় ৫০ জন অসহায় গরিব মানুষের মাঝে কয়েক দিনের খাদ্যের ব্যবস্থা করেছি। তার দেওয়া খাদ্য সামগ্রী হাতে পেয়ে খুশিতে আত্নহারা উপকার ভোগীগন।