শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:১০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

নারায়ণগঞ্জে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

ডেক্সরিপোর্ট  নারায়ণগঞ্জ জেলায় কয়েক ঘণ্টার ব্যবধানে আরও ১০৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সবশেষ তথ্যে এ চিত্র দেখা গেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৯ জনে। আইইডিসিআরের তথ্য মতে এখানে মৃতের সংখ্যা ৩৯।

এর আগে, মঙ্গলবার সকাল সাড়ে আটটায় নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ থেকে সিভিল সার্জন কার্যালয়ে ওয়েবসাইটে ২৪ ঘণ্টার সর্বশেষ তথ্য জানানো হয়েছিল। এখানে নতুন করে ৮৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে বলে জানানো হয়।

স্বাস্থ্য বিভাগের এই তথ্য নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৭৪২ জন। তবে সন্ধ্যায় আইইডিসিআরের ওয়েবসাইটে নারায়ণগঞ্জ জেলার আক্রান্তের সংখ্যা এক লাফে ৮৪৯ জনে উঠে যায়। এ জেলায় একদিনেই আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড। ইতিপূর্বে জেলায় একদিনে এতো সংখ্যক আক্রান্তের খবর পাওয়া যায়নি।

এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের চব্বিশ ঘণ্টার তথ্যে ৮৪ এবং আইইডিসিআরের ১০৭ মিলিয়ে গত ২৪ ঘণ্টার ব্যবধানে জেলায় মোট আক্রান্তের সংখ্যাটা উদ্বেগজনক।

এ ব্যাপারে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ বলেন, জেলায় করোনায় আক্রান্ত বা মৃত্যুর বিষয়ে আইইডিসিআর থেকে আমাদের যে তথ্য দেয়া হয় আমার সেটাই অনুসরণ করি। সেটাই আমাদের নিজস্ব ওয়েব সাইটে প্রকাশ করি এবং গণমাধ্যমকে জানাই। আইইডিসিআরের দেয়া তথ্যের বাইরে গিয়ে আমরা কিছু বলতে পারব না।

তিনি আরও বলেন, একদিনে ১৯১ জন আক্রান্ত হয়েছে বিষয়টি এমন নয়। গত বেশ কয়েকদিন যাবত নমুনা পরীক্ষার রিপোর্ট আসেনি। এ কয়দিনে বিপুল পরিমাণ মানুষের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। সেখানে সিরিয়াল থাকে। সারাদেশের নমুনা চাপের কারণে আমাদের জেলার নমুনা রিপোর্ট আসতে কয়েকদিন দেরি হয়ে থাকে। কয়েকদিনের নমুনার রিপোর্ট এক সাথে আসায় আক্রান্তের অঙ্কটা বড় হয়ে গেছে। তবে আইইডিসিআরের তথ্যই সঠিক। তারা সন্ধ্যায় যে আপডেট দিয়েছে আজ রাতে সেটা আমাদের কাছে পাঠানো হবে। আমরা পরদিন সকালে সেটা ওয়েব সাইটে আপডেট করব।