মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ ইং, রাত ১০:০৩
শিরোনাম :
ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব!

বিসিসি’র ভ্রাম্যমান আদালতের অভিযান, ফরচুন সুজকে অর্থদন্ড

ডেক্সরিপোর্ট  প্রানঘাতি মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে নগরীর বাজারগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখতে অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে বরিশাল সিটি কর্পোরেশন।

বুধবার(২৯ এপ্রিল) নগরীর কাউনিয়া বিসিক শিল্প নগরীর এলাকার ফরচুন সুজ কোম্পানীতে অভিযান চালানো হয়। এসময় সামাজিক দূরত্ব বজায় না রাখা ও সুরক্ষা সামগ্রী ব্যবহার না হওয়ায় ওই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহামুদ জুয়েলের নেতৃত্বে অভিযানে সামাজিক দূরত্ব বজায় রাখা ও ব্যাপক জনসমাগম না করার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়। ফরচুন সু হাউজের পাশাপাশি কাউনিয় বাঁশের হাট পট্টি, সদর রোড, চকবাজার ও হাসপাতাল রোড এলাকায় অভিযান পরিচালনা করেন বিসিসির ভ্রাম্যমান আদালত।

অভিযানে প্রসিকিউশন অফিসার ছিলেন কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক।

তিনি জানান, অভিযানে বিভিন্ন এলাকার ব্যবসায়ী ও ক্রেতাদের সচেতনতার উপর বেশী জোর দেয়া হচ্ছে। যাতে করে করোনার এই সময়টাতে সকলে সামাজিক দূরত্ব বজায় রেখে চলে। এবং কেউ যাতে পন্যমূল্য বাড়াতে না পারে সেদিকেও খেয়াল রাখা হচ্ছে।