মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ ইং, রাত ৯:০৮
শিরোনাম :
ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব!

বরিশালে জেলা প্রশাসন এর পক্ষ থেকে লঞ্চের ৭০ জন কলম্যানকে খাদ্য সহায়তা

ডেক্সরিপোর্ট  প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসন এর পক্ষ থেকে নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছে বরিশাল প্রশাসন।

বুধবার(২৯ এপ্রিল) দুপুর ১২ টার দিকে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে কর্মহীন খেটে খাওয়া ছোট বড়ো লঞ্চের ৭০ জন কলম্যানকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসেন, সহকারী কমিশনার (ভুমি) বরিশাল সদর মোঃ মেহেদী হাসান, বরিশাল সদর উপজেলার পিআইও কামরুজ্জামান, ভোরের আলো’র সম্পাদক সাইফুর রহমান মিরনসহ আরো অনেকে।

এসময় প্রত্যেককে চাল, আলু, ডাল, সাবান ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় জেলা প্রশাসক বলেন, সবাই ঘরে থাকবো প্রশাসনকে সহযোগিতা করবো, সামাজিক দূরত্ব বজায় রাখবো প্রয়োজন ব্যতীত ঘরের বাহিরে যাবেন না।