সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:১০
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

বরিশালে ছাত্রদল নেত্রী নাসরীনের পক্ষ থেকে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান

শামীম আহমেদ  বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশনায় মহামারী দূর্যোগ (কোভিড-১৯) মোকাবেলায় বরিশাল সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড সহ সিটির বিভিন্ন ওয়ার্ডের অসহায়ম গরীব,দুস্থ ও কমূহীন হয়ে পড়া নিম্ন সাধারন মানুষের মাঝে কেন্দ্রীয় ছাত্রদল সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর সহ-ছাত্র বিষয়ক সম্পাদক আফরোজা খানম নাসরীনের তত্বাবধায়নে সরকার ঘোষিত সামাজিক দুরুত্ব ও সুরক্ষা বজায় রেখে ২ শতাধিক পরিবারের সদস্যদের হাতে ৪কেজি চাল,১ কেজি তেল,১ কেজি আলু ও ১ কেজি ডাল সহ খাদ্য উপহার সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

আজ বুধবার (২৯ই) এপ্রিল সকাল সাড়ে ১০ টায় নগরীর ২২ নং ওয়ার্ড কাজীপাড়া প্রধাণ সড়ক রাইসা ভবন প্রাঙ্গনে এসকল উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

দুস্থ অসহায় গরীবদের মাঝে খাদ্য উপহার সামগ্রী প্রদানকালে এসময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর যুবদল সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম পনির, বরিশাল সরকারী হাতেম আলী কলেজ ছাত্রদল সভাপতি প্রার্থী মোস্তাক শাওন,২২ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি প্রার্থী আমিনুল ইসলাম সুজন,২০ নং ওয়ার্ড ছাত্রদল সাধারন সম্পাদক প্রার্থী শাকিল মলি­ক রাতুল ও আশিক হাওলাদার প্রমুখ।

এসময় আফরোজা খানম নাসরীন গণমাধ্যম কর্মীদের বলেন বর্তমান দেশের করোনা ভাইরাসের ছোবলে দৈনিক আয়ের খেটে খাওয়া কর্মহীন অসহায় নিম্ন সাধারন মানুষের পাশে নিজস্ব অর্থ দিয়ে একটু সহযোগীতা করে যাবার চেষ্টা করে যাচ্ছি।

আমি পর্যায়েক্রমে আরো অসহায়দের মাঝে আমার পক্ষ থেকে আরো যতটুকু সহযোগীতা করা সম্ভব তা করে যাব।