শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৫৭
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ভোলায় বিবিএস ক্যাবলস’র পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম ও খাদ্য সামগ্রী প্রদান

কামরুজ্জামান শাহীন,ভোলা  করোনাভাইরাস(কোভিড-১৯) সংক্রামণ রোধে বিবিএস ক্যাবলস’র ব্যবস্থাপক ও পরিচালক ইঞ্জিনিয়ান আবু নোমান হাওলাদারের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন ভোলা ডেভেপমেন্ট ফাউন্ডেশন ইন্টারন্যাশাল (বিডিএফআই)’র আয়োজনে ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলা প্রশাসন, হাসপাতালের ডাক্তার,নার্স, থানা ও প্রেসক্লাবের সদস্যদের জন্য পিপিই, সাজিক্যাল মাস্ক, গেøাভল,সারজিক্যাল ক্যাপ, ইত্যাদি স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম ও হতদদ্রিদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরন্নবী চৌধুরী শাওন।

বুধবার(২৯এপ্রিল) বিকাল ৩ টায় লালমোহন হাসপাতালের হলরুমে এই স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম হস্তান্তর করা হয়।

এসময় লালমোহন হাসপাতালের স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম হস্তান্তর করেন ভোলা-৩, লালমোহন ও তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন নবী চৌধুরী শাওন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহম্মদ, তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সোহেল কবীর, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমূখ।

এসময় আরো উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী সংগঠন ভোলা ডেভেপমেন্ট ফাউন্ডেশন ইন্টারন্যাশাল (বিডিএফআই)’র ভোলা সদর,বোরহানউদ্দি, দৌলতখান, তজুমদ্দিন, লালমোহন ও চরফ্যাশন উপজেলার সেচ্ছাসেবকরা।