রবিবার, ২রা আগস্ট, ২০২৬ ইং, সকাল ১১:১৮
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল

লালমনিরহাটে পুলিশ সুপারের উদ্যোগে তাপমাত্রা নির্ণয় যন্ত্রের ব্যবহার শুরু করলো পাটগ্রাম থানা পুলিশ

কামরান হাবিব, রংপুর প্রতিনিধি  লালমনিরহাট জেলার সুদক্ষ পুলিশ সুপার মোছাঃ আবিদা সুলতানা বিপিএম – পি‌পিএম মহোদয় কর্তৃক সরবরাহকৃত ডিজিটাল থার্মোমিটারের সাহায্যে বহিরাগতদের শরীরের তাপমাত্রা পরীক্ষা কার্যক্রম শুরু করেছেন পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত।

চলমান করোনা পরিস্থিতিতে সকল মানুষের সুরক্ষা নিশ্চিত করতে এমন উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।

এবিষয়ে অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত বলেন আমাদের অভিভাবক লালমনিরহাট জেলা পুলিশ সুপার মহোদয় কর্তৃক সরবরাহকৃত থার্মোমিটার এর সাহায্য বহিরাগত ব্যক্তিদের শারীরিক তাপমাত্রা পরীক্ষা করা হবে যা বর্তমান পরিস্থিতিতে কার্যকর ভুমিকা পালন করবে। তবে দিনের পর দিন যেভাবে করোনা পরিস্থিতি ভয়ংকর আকার ধারণ করছে তাতে করে সকল পর্যায়ের মানুষের সচেতন হওয়াটা জরুরি। করোনা মুক্ত পাটগ্রাম নিশ্চিত করতে আমরা সকলের সহযোগিতা কামনা করছি।সকলে ভালো থাকেন নিজের ও পরিবারের সুরক্ষা নিশ্চিত করেন এমনটাই আমাদের প্রত্যাশা।