রবিবার, ২রা আগস্ট, ২০২৬ ইং, সকাল ১০:০২
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল

তাহিরপুরে বোরো ধান সংগ্রহ অভিযান শুরু

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে তাহিরপুর সদর বাজারে অবস্থিত সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানর্জী।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা মো: হাসান উদ দৌলা, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিএম মুশফিকুর রহমান,খাদ্য গুদাম সদ্য বিদায়ী কর্মকর্তা মনধন চন্দ্র দাস,উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন প্রমুখ।

এবার তাহিরপুর উপজেলায় সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে মোট ২ হাজার ৭৭ মেট্রিক টন ধান কেনা হবে।উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মো: মফিজর রহমান জানান,আজ থেকে সরকারিভাবে ধান সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা সংগ্রহ কমিটি নিয়ে লটারির মাধ্যমে কৃষক নির্বাচিত করে ধান সংগ্রহ করা হবে।