সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:২০
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

খাগড়াছড়িতে প্রথম করোনা রোগী শনাক্ত

ডেক্সরিপোর্ট  খাগড়াছড়ি জেলায় প্রথম কারোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে। তিনি ঢাকার নারায়ণগঞ্জ আদমজি (ইপজিডে) কাজ করতেন। বর্তমানে তাকে কামুক্কাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ। 

তিনি জানান, তিনি স্ত্রীসহ গত ১৮ এপ্রিল খাগড়াছড়িতে ফেরেন। গত ২২ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)  পাঠানো হয়। বুধবার বিকেলে তার রিপোর্ট পজেটিভ আসে।

খবর পেয়ে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উ্ল্ল্যাহ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা  ঘটনাস্থলে যান। তার শরীরে করোনা শনাক্ত হওয়ার পর তাকে অন্যদের কাছ থেকে আলাদা করা হয়েছে এবং কামুক্কাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে লকডাউন করা হয়েছে।