রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩১
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

ন‌ওগাঁয় বজ্রপাতে শিশুসহ নিহত ৩

ডেক্সরিপোর্ট:নওগাঁর মহাদেবপুর,সাপাহার ও পোরশায় পৃথক পৃথক বজ্রপাতের ঘটনায় আব্বাস আলী (৪৫), চুটু (৫০) ও শিশু নাজিমুদ্দিন নয়ন (১২) নিহত হয়েছে। আজ দুপুরে এই নিহতের ঘটনা ঘটে।

আব্বাস আলী পোরশা উপজেলার শিশা নশিংগাহার গ্রামের মৃত ফুল মোহাম্মাদের ছেলে ও চুটু চাপাইনবাবগঞ্জ জেলার শীবগঞ্জ উপজেলার ডুলডুলি গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। শিশু নাজিমুদ্দিন নয়ন মহাদেবপুর উপজেলার বাগরাবাদ গ্ৰামের আমেদ আলীর ছেলে।

জানা গেছে, আজ রবিবার দুপুরে আব্বাস আলী বাড়ির পাশে মাঠে গরু নিতে গেলে বজ্রপাতে ঘটেস্থলেই তিনি মারা যান।

চুটু সাপাহার উপজেলার কলমুডাংগা গ্রাম এলাকার এক মাঠে বোরো ধান কাটছিলেন। বৃষ্টির সঙ্গে বজ্রপাতে চুটু গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।শিশু নাজিমুদ্দিন নয়ন দুপুরে ঝড়ের সময় বাড়ির পাশে একটি আম বাগানে আম কুড়ানোর সময় বজ্রপাতে মারা যায়।