শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:২৩
শিরোনাম :
ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

মুলাদীতে যুবককে গলাকেটে হত্যা

ডেক্সরিপোর্ট  বরিশাল জেলার মুলাদীতে ইমরান (২৫) নামে এক যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে।

বৃহষ্পতিবার (৩০ এপ্রিল) সকালে মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের ব্রোজমোহন গ্রামের একটি ক্ষেতের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ইমরান ওই গ্রামের আলতাফ হোসেনের ছেলে, সে দেড়বছর আগে কাতার থেকে দেশে আসে।

স্বজনরা জানান, খাওয়া-দাওয়া শেষে বুধবার দিবাগত রাত ১১ টার দিকে ইমরান ঘুমাতে তার কক্ষে যায়। কিছুক্ষনের মধ্যে তার মোবাইলে কল আসে এবং সে কথা বলতে বলতে ঘর থেকে বাহিরে বের হয়।এরপর থেকে নিঁখোজ হয় ইমরান। সকালে স্থানীয়রা বাড়ির কাছেই একটি ফসলি ক্ষেতের পাশে ইমরানের গলাকাটা মরদেহ দেখে স্বজনদের খবর দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত সুপার মোঃ নাঈমুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং মরদেহ উদ্ধারের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।