শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫০
শিরোনাম :
ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

বরিশাল শেবাচিমে করোনায় একজনের মৃত্যু

ডেক্সরিপোর্ট  বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত এক ব্যক্তি মৃত্যুবরন করেছেন।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ৫০ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালিশুরী গ্রামে। এ নিয়ে শেবাচিমে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২ জন।

শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক ডা. এসএম মজিরুজ্জামান জানান, ‘করোনায় মৃত্যু হওয়া ৫০ বছর বয়সী রোগীর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী এলাকায়। গত ২২ এপ্রিল করোনার উপসর্গ নিয়ে তাকে শেবাচিমের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। নমুনা পরীক্ষা করানো হলে রিপোর্ট করোনা পজেটিভ আসে। এ কারণে তাকে করোনা ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। সেখানেই বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়েছে।

এর আগে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অপর এক বৃদ্ধর মৃত্যু হয়। তিনি বরগুনার বেতাগী উপজেলার বাসিন্দা এক চিকিৎসকের বাবা।

নিয়ম অনুযায়ী ওই ব্যক্তির দাফন সম্পন্ন হবে জানায় শেবাচিম কর্তৃপক্ষ।

বরিশাল জেলায় এ পর্যন্ত সর্বমোট ৩৭ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে চিকিৎসক ৮ জন এবং দু’জন নার্স। এদের মধ্যে ১২ জন সুস্থ হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত শনাক্ত হওয়ার আগেই বরিশালের মুলাদীতে একজনের মৃত্যু হয়।