ডেক্সরিপোর্ট:বরিশাল কেন্দ্রীয় কারাগারে আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে শতাধিক বন্দিদের মাঝে ঈদ বস্ত্র বিতরন করেছেন বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান। রোববার (২ই জুন) বিকাল চারটায় বরিশাল সমাজ সেবা অধিদপ্তরস্থ অপরাধ সংশোধনী ও পূর্ণবাসন সমিতির পক্ষ থেকে ঈদবস্ত্রগুলো তাদের হাতে তুলে দেয়া হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন সমিতির সাধারন সম্পাদক ও জেলা প্রশাসকস্থ প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, সদস্য এ্যাড.এস.এম ইকবাল, সদস্য বিশিষ্ঠ ব্যবসায়ী বিজয় কৃষ্ণ দে, বিশিষ্ঠ ব্যবসায়ী রিয়াজুল কবীর, বরিশাল মহানগর সমাজসেবা অফিসার শ্যামল সেন গুপ্ত।
ঈদবস্ত্র বিতরণকালে কারাগারের পক্ষ থেকে এসময় এসময় উপস্থিত ছিলেন সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক, জেলার মোঃ ইউনুস জামান, ডিপুটি জেলার মোঃ ইব্রাহিম, কারাগার হাসপাতাল চিকিৎসক মোঃ শামীম রেজা প্রমুখ।
পরে জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান বন্দীদের জন্য রান্না ঘড়সহ বিভিন্নস্থান পরিদর্শন করে সন্তুষ্ট প্রকাশ করেন।
জেলা প্রশাসক ঈদবস্ত্র বন্দিদের হাতে তুলে দেবার পূর্বে তাদের উদ্দেশ্যে বলেন- আজ আপনারা পরিবার-পরিজন ছাড়া ঈদ উদযাপন করছেন এতে আপনাদের মনের মধ্যে যে দুঃখ কাজ করছে এত আমরাও দুক্ষিত।
তিনি বন্দীদেরকে বলেন- অপরাধ যত কমে আসবে আমাদের সমাজ আরো ততই উন্নত হবে। আপনারা এখান থেকে সংশোধীত হয়ে নতুন একটি জীবন গড়ে তুলবেন এটা আপনাদের কাছে প্রত্যাশা করি।
জেলা প্রশাসক এক পর্যায়ে এক চুরি মামলার হাজতী বন্দির সাথে কথা বলেন পরে জেল কর্তৃপক্ষকে বলেন, কারাগারে কেহ যেন বিনা অপরাধে আটকা না থাকে সেদিকে লক্ষ রেখে এবং লিগ্যাল এইডের মাধ্যমে তাদেরকে আইনগত সহায়তা দেবার আহবান জানান।
এরপূর্বে জেলা প্রশাসক কারাগারে প্রবেশ করলে কারারক্ষি ও বন্দিরা তাকে গার্ড অব প্রদান ও ছালাম প্রদর্শন করে।